হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে আরও ১২৮ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি এক হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ পর্যন্ত হামের সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৫৭০ জনে। অন্যদিকে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৮৪০ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর