দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক নারী পুরুষ ও শিশু সহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা। শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চকবিলগাতুয়া সীমান্ত দিয়ে বিএসএফ পুরুষ, নারী ও শিশুসহ মোট ১২ (বারো) জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিরা প্রাগপুর সীমান্ত সংলগ্ন এলাকায় পৌঁছালে বিজিবি এবং স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে তাদের অগ্রযাত্রা প্রতিহত করে। বিজিবি ও স্থানীয়রা জানাই, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত রেখা দিয়ে সীমান্তে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হলে পার্শ্ববর্তী প্রাগপুর বিওপি ক্যাম্পে খবর দিলে বিজিবি ও স্থানীয়দের চেস্টায় বাংলাদেশ সীমান্তে ঢুকতে ব্যার্থ হয়। বিজিবি ও স্থানীয়দের তোপের মুখে পুশ ইনের উদ্দেশ্যে আনা ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে। তাদের সাথে কথা বললে তারা সবাই বাংলাদেশি বলে দাবি করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার উজির আলির (৫৫) সপরিবারে ৫ সদস্য। সাতক্ষীরা শ্যামনগর থানার রফিকুল গাজীর সপরিবারে ৩ জন এবং খুলনা ডুমুরিয়া এলাকার আফরোজা খাতুন সপরিবারে ৪ জন তারা শূন্যরেখার ৫০গজ অভ্যন্তরে ভারত সীমানায় অবস্থান করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে। এদিকে, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বিজিবি (প্রাগপুর বিওপি) কর্তৃক বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া বা ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানান বিজিবি।









