ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন আর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন- গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহ-সভাপতি আরিফুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবি অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।

বৈঠকের শুরুতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রতি যুদ্ধে ইরানের যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতি ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক যে চুক্তি হতে যাচ্ছে, গণঅধিকার পরিষদ সেটিকে স্বাগত জানিয়েছে।

গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেন যে, শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে একটি আরও নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

এ বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ