শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

ইকরামুল হক ইহান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে জনবল সংকট দূর করতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের সব হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দশজন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হবে।

বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ ও চীনের যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী আরও জানান, দেশে হামের টিকার ছয় মাসের মজুত রয়েছে এবং পরবর্তী ছয় মাস পর্যন্ত এই টিকা সরবরাহে কোনো সমস্যা হবে না। পর্যাপ্ত মজুত থাকায় তিনি এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।এদিকে চীনের সহযোগিতায় যৌথ সার্জিক্যাল ক্লিনিক এবং ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ