আজ মহানবমী, আগামীকাল বিজয়া দশমী

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দুর্গার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় উৎসবের আনন্দের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে থাকবে বিষাদের সুর।

সকালে অনুষ্ঠিত হবে মহানবমীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি। সন্ধ্যায় দেবীর আরাধনায় আয়োজন করা হবে মহাআরতি। পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে প্রার্থনা জানাবেন ভক্তরা। মহানবমী উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে গতকাল মহাষ্টমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব শেষ হবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted