কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা–রৌমারী মহাসড়কের সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।









