সুনামগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলায় রেজিনা বেগম (৭৪) নামে এক নারীকে হত্যার অভিযোগে তাঁর ছেলে নুর আলমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, পারিবারিক কলহের জেরে নুর আলম তাঁর মাকে হত্যা করেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় নুর আলমকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নুর আলম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে তাঁর চিকিৎসাসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর