মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রবাসী বাংলা ডেস্ক

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড ও পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজ জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) তাঁদের দণ্ড কার্যকর করা হয়। তাঁরা হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।

বিবৃতি অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশে দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর